করল্লার রসপ্রতিদিন নির্দিষ্ট মাত্রায় করল্লার রস খেলে ডায়াবেটিক রোগীদের রক্তে গ্লুকোজের মাত্রা কমে যাবে,রক্তে ইনসুলিনের নিঃসরণ বাড়বে,অন্ত্রে গ্লুকোজের শোষণ কমে যাবে এবং রক্তে ক্ষতিকর চর্বির পরিমাণ কমে যাবে।
প্রতিদিন ১০০মিলি করল্লার রস সমান দুই ভাগে ভাগ করে দিনে দুই বার খাবেন খাওয়ার পর পর।এছাড়াও করল্লার রসের পাউডার পাওয়া যায় যা প্রতি কেজি দেহের ওজনের জন্য ১০০মিগ্রা হিসাবে পরিমাণ বের করে তাকে সমান দু ভাগে ভাগ করে দিনে দু’বার ভরা পেটে খাবেন।
ডুমুরের পাতা

ডায়াবেটিস নিয়ন্ত্রণে ডুমুর পাতা ব্যবহার খুব উপকারী। যদিও এটি তেমন প্রচলিত প্রতিষেধক নয়। ডায়াবেটিসে আক্রান্ত রোগী প্রতিদিন সকালে নাশতার সাথে ডুমুর পাতার রস গ্রহণ করতে পারেন। অথবা ডুমুরের পাতা পানিতে সিদ্ধ করে সেই পানি চা আকারে পান করলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে।
0 মন্তব্যসমূহ