পদ্ধতি - ১

একেতো প্রচন্ড গরম তার ওপর ঘরের ভেতর পোকামাকড়ের উপদ্রবে এক বিরক্তিকর অবস্থার সৃষ্টি হয়। মাঝে মাঝে এই উপদ্রব কষ্টের কারণ হয়েও দাঁড়ায়। বিশেষ করে এই সময় ঘরে তেলাপোকার আনাগোনা বেড়ে যায় আশঙ্কাজনক হারে। তাই জেনে নিন কীভাবে ঘরকে রাখবেন পোকামাকড় মুক্ত।

নিমপাতা প্রকৃতির এক আশ্চর্য দান। এই পাতায় আছে পোকামাকড় দূর করার অনন্য ক্ষমতা। ঘরের কোণায়, আলমারিতে, তোশকের নিচে শুকনো নিমপাতা দিয়ে রাখুন। ঘরে কোনো পোকামাকড়ই আসবে না।

একই কথা কালোজিরার বেলায়ও। কালোজিরাও পোকামাকড় দূর করার ক্ষমতা রাখে। ঘরের যেখানে পোকামাকড়ের উপদ্রব বেশি সেখানে কালোজিরা ছিটিয়ে রাখতে পারেন। পোকার উপদ্রব কমে যাবে। কিছুদিন পর পর কালোজিরা পাল্টে দিন।

ঘরে অনেক সময় লাইন দিয়ে পিঁপড়া চলাফেরা করা শুরু করে। এই অবস্থা থেকে মুক্তি পেতে লেবুর রসের সাহায্য নিতে পারেন। পিঁপড়া লেবুর রস একদমই সহ্য করতে পারে না। তাই ঘরের যেখানে পিঁপড়ার উপদ্রব সেখানে লেবুর রস ছিটিয়ে দিন।

তেলাপোকা তাড়াতে দারচিনি ও লবঙ্গের তুলনা নেই। ঘরের বিভিন্ন স্থানে দারচিনি ও লবঙ্গ ছড়িয়ে ছিটিয়ে দিয়ে রাখুন। তেলাপোকা দৌড়ে পালাবে। এছাড়া ঘরের মধ্যেও থাকবে দারচিনি-লবঙ্গের সুঘ্রাণ।

সব পদ্ধতি ব্যর্থ হলে ভিনেগারের প্রতি আস্থা রাখতে পারেন। ঘরের মেঝে মোছার সময় পানিতে দুই টেবিল চামচ ভিনেগার মিশিয়ে দিন। ঘর থেকে পিঁপড়া, আরশোলা, তেলাপোকা সব দূর হবে।


পাঠ /পদ্ধতি - ২

চিরতরে বাড়ি থেকে দূর করুন, ইদুর,তেলাপোকা,মাছি,ছারপোকা,টিকটিকি ও মশা----

নানা কারণে ঘর বাড়িতে পোকামাকড়ের উপদ্রব হয়। আর একবার কোন পোকা ঘরে বসবাস শুরু করলে তা আর সহজে যেতে চায় না। বিশেষ করে মশা, তেলাপোকা, ছারপোকা ইত্যাদি। আর বেশীরভাগ বাড়িতেই তো একেবারে ঘাঁটি গেড়ে বসে আছে প্রচুর পরিমাণে ইঁদুর এবং টিকটিকি। কিছু উপায় আছে যার মাধ্যমে খুব সহজে এবং ঘরোয়া উপায়ে এদের দূর করা সম্ভব। আসুন তাহলে জেনে নেওয়া যাক এসব উপদ্রব থেকে রক্ষার কিছু উপায়।

১। ইঁদুর
ঘর বাড়ির খুব সাধারণ একটি সমস্যা হল ইঁদুর। এই ইঁদুর দূর করবে পেপারমেণ্ট। ইঁদুর পেপারমেণ্টের গন্ধ সহ্য করতে পারে না। একটি তুলোর বলে পেপারমেন্ট অয়েল ডুবিয়ে নিন। এবার তুলোর বলটি ইদুরের বাসার কাছে রেখে দিন। পেপারমেণ্টের গন্ধ শ্বাসযন্ত্রে প্রবেশ করে তাদের নিঃশ্বাস নেওয়া বন্ধ করে দিবে এবং তারা মারা যাবে।

২। তেলাপোকা
তেলাপোকা নেই এমন বাড়ি খুঁজে পাওয়া ভার! রান্নার মশলা দিয়ে দূর করুন এই তেলাপোকা। কিভাবে? গোলমরিচ গুঁড়া, পেঁয়াজ, রসূন এবং পানি দিয়ে পেষ্ট তৈরি করে নিন। পেষ্ট কিছুটা তরল করে তৈরি করবেন। এবার এটি স্প্রের বোতলে ভরে রাখুন। যেখানে তেলাপোকা দেখবেন সেখানে স্প্রে করুন। দেখবেন তেলাপোকা পালিয়ে গেছে। শুধু তেলাপোকা না অন্যান্য পোকা মাকড়ের হাত থেকে আপনার ঘরকে রক্ষা করবে।

৩। মাছি
মাছি তাড়ানোর অনেক উপায় আছে। কিন্তু সবচেয়ে সহজ এবং কার্যকরী উপায় হল তুলসী পাতা। বারান্দায় বা জানলার কাছে একটি তুলসী গাছ রাখুন। দেখবেন মাছি আপনার বাসায় আসছে না। এছাড়া বিভিন্ন এ্যাসেন্সিয়াল অয়েল যেমন ল্যাভেন্ডার এবং ইউক্যালিপ্টাস অয়েল মাছি তাড়াতে অনেক বেশি কার্যকর।

৪। ছারপোকা
ছারপোকা দূর করতে পেঁয়াজের রস অনেক বেশি কার্যকরী। একটি স্প্রে বোতলে পেঁয়াজের রস ভরে নিন। তারপর এটি স্প্রে করে দিন বিছানা, সোফার চারপাশে যেখানে ছারপোকা রয়েছে।

৫। টিকটিকি
ঘরের আরেকটি উপদ্রব হল টিকটিকি। এই টিকটিকি হাত থেকে বাঁচার জন্য ঘরে কোণে বিশেষ করে ভেন্টিলেটরের কাছে ডিমের খালি খোসা ঝুলিয়ে রাখুন। ডিমের গন্ধ টিকটিকিকে দূরে রাখবে। তবে সেদ্ধ নয়, অবশ্যই কাঁচা ডিমের খোসা ঝোলাবেন। এছাড়াও ঘরে ময়ূরের পালক রাখতে পারেন। টিকটিকি ঘরের ত্রিসীমানায় ঘেঁষবে না।

৬। মশা
মশা তাড়ানোর জন্য কত রকমের স্প্রে ব্যবহার করা হয়। কিন্তু মশা তাড়ানোর সবচেয়ে সহজ আর কার্যকরী উপায় হল নিমের তেলের ব্যবহার। প্রতিদিন শরীরে নিমের তেল ব্যবহার করুন। এটি আপনাকে মশা থেকে দূরে রাখবে এবং তার সাথে সাথে ত্বকও সুস্থ এবং ভালো রাখবে।

পাঠ /পদ্ধতি - ৩

প্রাকৃতিক উপায়ে মশা তাড়াতে ব্যবহার করুন লেবু ও লবঙ্গ --

আমাদের দৈনন্দিন জীবনে খুবই বিরক্তিকর উপদ্রব হচ্ছে মশা। মশার স্প্রে, মশার কয়েল কোনো কিছুতেই যেন কাজ হয় না। এছাড়া গন্ধযুক্ত কয়েল বা মশার ওষুধে অনেকেরই শ্বাসকষ্ট হয়, দেখা দেয় ত্বকের সমস্যাও।

অন্যদিকে মশা নামক এই প্রাণী অতি ক্ষুদ্র হলেও মানুষের মৃত্যুর কারণ হতে পারে। তাই আজ আপনাদের জন্য রইলো মশা তাড়ানোর সহজ একটি ঘরোয়া উপায়। এর জন্য শুধু দরকার একটা লেবু ও কিছু লবঙ্গ।

উপকরণঃ
১। লেবু
২। লবঙ্গ

কম বেশি সবার ফ্রিজেই থাকে কয়েকটা লেবু। তবে ফ্রিজে থাকতে থাকতে লেবু পেকে গেলে সেটা আবার কেউই খেতে চান না। এই পুরনো লেবু ব্যবহার করেই আপনি মশা তাড়াতে পারেন। লেবুর ফ্লেভার বেশীরভাগ মানুষই বেশ পছন্দ করেন, তাছাড়া এটি মানুষের জন্য ক্ষতিকরও নয়।

সুতরাং ফ্রিজে রাখা পুরনো লেবু টুকরো করে কেটে এতে গেঁথে দিন লবঙ্গ। এবার এটাকে ঘরের কোনো খোলা জায়গায় রেখে দিন। এতে যেমন ঘরে লেবুর মিষ্টি একটি সুগন্ধ ছড়িয়ে পড়বে, তেমনি মশা এবং পোকামাকড় থাকবে ঘর থেকে অনেক দূরে।

পাঠ /পদ্ধতি - ৪

শশা দিয়েই দূর করুন আপনার ঘরের তেলাপোকা!!

এতদিন তো তেলাপোকা তাড়াতে বাজারে চলতি স্প্রে ব্যবহার করেছেন৷ তাতে খুব একটা লাভ হয়েছে বলেও তো মনে হয়না ৷ বরং তাতে ক্ষতিই হয় বেশি৷ স্প্রে খাবারে পরলে অসুখ অবধারিত৷ তবে এবার এইসব ঝক্কি হাটিয়ে ফেলুন ঘরোয়া উপায়তেই৷

দোকান থেকে কিছু অ্যালুমিনিয়ামের ফয়েল কিনে আনুন৷ তারমধ্যে ছোটো ছোট করে শশা কেটে রেখে দিন রান্নাঘর কিংবা শোয়ার ঘরে৷ ফয়েল না পেলেও চিন্তা করবেন না৷ অ্যালুমিনিয়ামের যে কোনও পাত্রে অর্থাৎ খালি ডিব্বা বা বাটিতে শশা কেটে রেখেদিন যেখানে আরশোলার উপদ্রব সব থেকে বেশি৷ আরশোলা থেকে মুক্তি পাবেন চটজলদি৷ শুধু তাই নয় আপনার পকেটেরও সাশ্রয় হবে৷বেশ কিছু গবেষণায় দেখা গেছে অ্যালুমিলিয়ামের সঙ্গে শশার টুকরোর গন্ধ মিশে যেই গন্ধ বেরোয় তা আরশোলার চির শত্রু৷ আর এই কারণেই শশার টুকরোয় আপনার ঘর থেকে পগারপার হবে আরশোলা৷