ভালো তরমুজ চিনবেন কিভাবে

 তরমুজ একটি গ্রীষ্মকালীন ফল। এই ফল আমরা কমবেশি সবাই পছন্দ করি। কিন্তু সমস্যা হল অনেক সময় আমরা বাজারে সঠিক ভালো মানের তরমুজ চিনতে পারিনা। ফলে আমরা অনেক সময় খারাপ মানের ও কাঁচা তরমুজ বাসায় নিয়ে আসি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে সঠিক ও ভালো মানের তরমুজ চিনবেন যাতে আর আপনাদের ঠকতে হবে না।

১/তরমুজের আকারের তুলনায় ওজন যদি বেশি হয় তাহলে বুঝবেন ওটি ভালো তরমুজ কেননা তোর মতো যদি রসালো হয় তবে তার ওজন বেশি হয় রসাল তরমুজ খেতে খুব ভালো হয়

২/তরমুজের হলুদ অংশটি খুঁজুন যে অংশটি মাটিতে থাকে সেখানে যদি মাখনের মতো হলুদ রং থাকে তাহলে বুঝবেন তরমুজ টি পাকা।

৩/তরমুজ টি কানের কাছে নিয়ে যান হালকা টোকা মেরে দেখুন যদি স্পষ্ট ফাপালো শব্দ শুনতে পান তাহলে বুঝবেন এটি ভালো মানের তরমুজ/

৪/এবার তরমুজের বোঁটার দিকে খেয়াল করুন বোটা যদি শুষ্ক হয় তাহলে বুঝবেন পাকার জন্য যথেষ্ট সময় পেয়েছি আর তরমুজের বোটা কাঁচা হলে সবুজ থাকবে

৪/যদি তরমুজের গায়ে সাদা বাদামি কালো এলোমেলো রেখা দেখতে পান তাহলে নিয়ে নিন কারন তরমুজ টি মিষ্টি হবার কারণে পতঙ্গ আনাগোনা করেছে যার ফলে দাগগুলোর সৃষ্টি হয়েছে/

৫/চকচকে উজ্জ্বল সবুজ তরমুজ না নেওয়ায় ভালো কারণ কাঁচা থাকার সম্ভাবনা থাকে একটু অনুজ্জ্বল  ফ্যাকাশে দেখে নিবেন





একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ